Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

জুনে রেকর্ড অশোধিত তেল আমদানি ভারতের

শান্তিচুক্তি নিয়ে নানা পদক্ষেপের মধ্যেও ইরান-আমেরিকার মধ্যে হামলা ও পালটা হামলার সাক্ষী থেকেছে পশ্চিম এশিয়া।

জুনে রেকর্ড অশোধিত তেল আমদানি ভারতের
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শান্তিচুক্তি নিয়ে নানা পদক্ষেপের মধ্যেও ইরান-আমেরিকার মধ্যে হামলা ও পালটা হামলার সাক্ষী থেকেছে পশ্চিম এশিয়া। হরমুজ দিয়ে জ্বালানি পরিবহণে বারবার সমস্যা দেখা দিয়েছে। চোখ রাঙিয়েছে জ্বালানি সংকট ও দামবৃদ্ধি। এরই মধ্যে জুন মাসে দৈনিক ৪৯ লক্ষ ৩০ হাজার ব্যারেল অশোধিত তেল আমদানি করেছে ভারত, যা ওই মাসের জন্য এযাবৎকালে সর্বোচ্চ। জানা গিয়েছে, এর মধ্যে অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। মে মাসে মস্কো থেকে দৈনিক ২১ লক্ষ ৩০ হাজার ব্যারেল তেল আমদানি করা হয়েছিল। জুন মাসের আমদানি সেই তুলনায় ৩৬.৫ শতাংশেরও বেশি। জ্বালানি বিষয়ক তথ্য ও বিশ্লেষক সংস্থা ‘কেপলার’-এর তরফে এমনই জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ