Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রানের পাহাড়ে কামব্যাক ভারতের

চিপকে প্রথম বল পড়ার আগেই মিলেছিল সুসংবাদ। মোতেরায় দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় শিবিরে আনে স্বস্তি। আর তারপরই বাইশ গজে বিস্ফোরণ

রানের পাহাড়ে কামব্যাক ভারতের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিপকে প্রথম বল পড়ার আগেই মিলেছিল সুসংবাদ। মোতেরায় দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় শিবিরে আনে স্বস্তি। আর তারপরই বাইশ গজে বিস্ফোরণ। মেরিনা বিচে আছড়ে পড়া ঢেউয়ের মতোই গ্যালারিতে ছিটকে এল ভারতীয় ব্যাটারদের ছক্কা। জিম্বাবোয়েকে ৭২ রানে হারাল সূর্যকুমার ব্রিগেড। ফলে রবিবার ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ কার্যত কোয়ার্টার-ফাইনাল। সেদিন জিতলেই মিলবে শেষ চারের টিকিট।

Advertisement

ভারতীয় ব্যাটিং নিয়ে প্রচুর চর্চা হচ্ছিল গত কয়েক দিনে। এদিন কিন্তু যাবতীয় উদ্বেগকে পাশের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলল টিম ইন্ডিয়া। চলতি আসরে প্রথমবার পঞ্চাশের গণ্ডি টপকালেন অভিষেক শর্মা (৫৫)। ঝোড়ো হাফ-সেঞ্চুরি এল হার্দিক পান্ডিয়ার (অপরাজিত ৫০) ব্যাটেও। ওপেনিংয়ে ফিরে সঞ্জু স্যামসনও (২৪) চালালেন। ছয়ে নেমে চমকে দিলেন তিলক ভার্মা (অপরাজিত ৪৪)। ঈশান কিষান (৩৮), সূর্যকুমারও (৩৩) রান পেলেন।  
কয়েকদিন আগে ওয়াংখে‌঩ড়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৪ তোলে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই ছিল এবারের আসরের সর্বাধিক স্কোর। ভারত (২৫৬-৪) এদিন তা টপকে গেল। অর্শদীপ সিং ৩ উইকেট নিলেও বোলিং নিয়ে চিন্তা থাকল। আগেই গুটিয়ে দেওয়া উচিত ছিল জিম্বাবোয়ে ইনিংস। কিন্তু ব্রায়ান বেনেট (অপরাজিত ৯৭), সিকান্দর রাজার (৩১) ব্যাটে ভর দিয়ে তারা ৬ উইকেটে তুলল ১৮৪। 

Advertisement
সম্পর্কিত সংবাদ