Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৬০ দিনের মধ্যে চাকরি না পেলেই আমেরিকা ছাড়তে হবে, বিপাকে ভারতীয়রা

মার্কিন তথ্যপ্রযুক্তি শিল্পে ছাঁটাইয়ের ঝড়। তার জেরে আতঙ্কে এইচওয়ান-বি ভিসাধারী ভারতীয় প্রযুক্তিবিদরা। শুধু চাকরি থেকে ছাঁটাইয়ের ভয় নয়, হারাতে হতে পারে আমেরিকায় থাকার অধিকারও।

৬০ দিনের মধ্যে চাকরি না পেলেই আমেরিকা ছাড়তে হবে, বিপাকে ভারতীয়রা
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন তথ্যপ্রযুক্তি শিল্পে ছাঁটাইয়ের ঝড়। তার জেরে আতঙ্কে এইচওয়ান-বি ভিসাধারী ভারতীয় প্রযুক্তিবিদরা। শুধু চাকরি থেকে ছাঁটাইয়ের ভয় নয়, হারাতে হতে পারে আমেরিকায় থাকার অধিকারও। 

Advertisement

সম্প্রতি খরচ কমানোর লক্ষ্যে কর্মী সংকোচের পথে হাঁটছে একের পর এক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা। প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা। আমাজন, লিঙ্কডইনের মতো সংস্থাও একই পথ ধরেছে। খরচ কমানোর পাশাপাশি এআই দিয়ে বিভিন্ন পরিকাঠামো বদলানোর কাজ করছে মেটার মতো সংস্থা। ধীরে ধীরে অটোমেশনের দিকে ঝুঁকছে তারা। 
বর্তমান পরিস্থিতিতে সবথেকে চাপে পড়েছেন এইচওয়ান-বি ভিসায় আমেরিকায় কর্মরত ভারতীয় প্রযুক্তিবিদরা। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, চাকরি হারানোর পর কমপক্ষে ৬০ দিনের মধ্যে নয়া চাকরি খুঁজে নিতে হয়। এরপর ওই কর্মীর ভিসার মেয়াদ বৃদ্ধির দায়িত্ব থাকে সংশ্লিষ্ট সংস্থার উপর। কিন্তু দু’মাসের মধ্যে কোনো সংস্থা থেকে স্পনসরশিপ না পেলে তাঁকে আমেরিকা ছাড়তে হবে। অর্থাৎ চাকরি চলে যাওয়া মানে, তাঁদের কাছে শুধুই সময়ের সঙ্গে লড়াই। অনেক ভারতীয় কর্মী আবার আমেরিকায় গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। অনেকে নতুন বাড়ি কিনে সংসার পেতেছেন। বিয়ে করে সন্তানের জন্মও দিয়েছেন। এই পরিস্থিতিতে আচমকাই চাকরি চলে যাওয়া মানে, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বহু ছাঁটাই হওয়া ভারতীয় কর্মী আমেরিকায় থাকার বিকল্প পথ খুঁজছেন। অনেকেই আবার বি-২ অর্থাৎ ভিজিটর ভিসার জন্য আবেদন করছেন। যাতে নতুন চাকরি খোঁজার জন্য হাতে কয়েক মাস সময় পাওয়া যায়। উল্লেখ্য, চলতি বছরে আমেরিকায় প্রযুক্তিক্ষেত্রে এক লক্ষেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের মধ্যে বড়ো অংশই বিদেশি। এর মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ