Bartaman Logo
৯ জুন, ২০২৬

যুদ্ধবিরতির পর ফের হরমুজ পেরল ভারতীয় জাহাজ

পশ্চিম এশিয়ায় পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার পথে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে।

যুদ্ধবিরতির পর ফের হরমুজ পেরল ভারতীয় জাহাজ
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার পথে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। সেই ঘোষণার পর প্রথমবার এলপিজি নিয়ে ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার জগ বিক্রম হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শনিবার দুপুরে হরমুজের পূর্বে ওমান উপসাগরে ট্যাঙ্কারটির অবস্থান লক্ষ করা গিয়েছে। মার্চের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে নবম ভারতীয় জাহাজ হরমুজ অতিক্রম করল। এখনও অন্তত ১৫টি ভারতীয় জাহাজ পারাপারের অপেক্ষায় রয়েছে। গ্রেট ইস্টার্ন শপিং কোম্পানির এই জগ বিক্রম, একটি মাঝারি আকারের গ্যাসবাহী জাহাজ। বহনক্ষমতা প্রায় ২৬ হাজার টন। অনুমান, এতে প্রায় ২০ হাজার টন এলপিজি থাকতে পারে। তবে হরমুজের কাছে এখনও আটকে কয়েকশো জাহাজ, ট্যাঙ্কার। মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী,  ৪২৬টি ট্যাঙ্কার, ৩৪টি এলপিজি ক্যারিয়ার ও ১৯টি এলএনজি জাহাজ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগতে পাড়ে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ