Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিয়ের দিনই কপ্টার দুর্ঘটনা, মৃত ভারতীয় বংশোদ্ভূত পাইলট

ঠিক ছিল বিয়ের দিনেই উড়ে যাবেন মধুচন্দ্রিমার উদ্দেশে। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকমতো এগচ্ছিল। যথাসময় হেলিকপ্টারে চেপে রওনাও দেন নবদম্পতি। কিন্তু বিধির বিধান খণ্ডাবে কে!

বিয়ের দিনই কপ্টার দুর্ঘটনা, মৃত ভারতীয় বংশোদ্ভূত পাইলট
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ঠিক ছিল বিয়ের দিনেই উড়ে যাবেন মধুচন্দ্রিমার উদ্দেশে। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকমতো এগচ্ছিল। যথাসময় হেলিকপ্টারে চেপে রওনাও দেন নবদম্পতি। কিন্তু বিধির বিধান খণ্ডাবে কে! মাঝ আকাশে ভয়ংকর দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের কপ্টার। সেটি ভেঙে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সদ্য বিবাহিত ভারতীয় বংশোদ্ভূত যুবকের।

Advertisement

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জর্জিয়ার দাউসনভিল শহরে। এখানকার এক অভিজাত হোটেলে এদিনই বিয়ে সারেন বছর ছাব্বিশের ডেভ ফিজি ও জেসনি। পেশায় পাইলট ডেভ গত ১০ বছর ধরে জেসনির সঙ্গে প্রেম করেছেন। তাই বিয়ে নিয়ে দু’জনের বিস্তর পরিকল্পনা ছিল। বিয়েতে প্রায় ৪০০ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন। দুই পরিবারও বেজায় খুশি ছিল। কিন্তু বিয়ের দিনেই যে এমন পরিণতি হবে কেউ কল্পনা করেননি। নিহত ডেভের বাবা জর্জ জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা মতো নবদম্পতিকে নিয়ে আটলান্টার উদ্দেশে রওনা দেই কপ্টার। উড়ানের আগেই আবহাওয়া নিয়ে আশঙ্কা করেছিলেন ডেভ। কিন্তু কপ্টারের পাইলট তাঁকে আশ্বস্ত 
করেন কোনো সমস্যা হবে না। বাস্তবে সেই আশ্বাস মেলেনি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় মৃত্যু হয় কপ্টারের পাইলট এবং সদ্য বিবাহিত ডেভের। বরাতজোড়ে বেঁচে গিয়েছে নববধূজেসনি। আপাতত তাঁর চিকিৎসা চলছে। কী কারণে দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত সংবাদ