Bartaman Logo
৯ জুন, ২০২৬

জয়শঙ্করের ফোনে গলল বরফ, হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে ছাড়পত্র ইরানের

পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের আবহে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তাতেই বরফ গলেছে বলে সূত্রের খবর।

জয়শঙ্করের ফোনে গলল বরফ, হরমুজে ভারতীয় জাহাজ চলাচলে ছাড়পত্র ইরানের
  • ১২ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ মার্চ: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে বড়ো স্বস্তির খবর নয়াদিল্লির জন্য। হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার চলাচলে ছাড়পত্র দিল ইরান। পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের আবহে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তাতেই বরফ গলেছে বলে সূত্রের খবর।

Advertisement

হরমুজ নিয়ে আমেরিকা সহ বিশ্বের তাবড় দেশগুলি যখন বেকায়দায়, কখন কূটনীতিতে বড় সাফল্য ভারতের। ইতিমধ্যে অন্তত দু’টি ভারতীয় তেলবাহী ট্যাংকার, পুষ্পক এবং পরিমল, গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে নিরাপদে অতিক্রম করছে বলে জানা গিয়েছে। যে সুবিধা পাচ্ছে না আমেরিকা, ইউরোপ এবং মার্কিন জাহাজগুলি।
বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী। ইরানের আক্রমণের জেরে গোটা পথ ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে। গত বুধবার হরমুজের কাছেই ড্রোন-মিসাইল হামলা হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজে। এখানেই শেষ নয়। হরমুজে সামুদ্রিক মাইন বসানো শুরু করেছে খামেনেইয়ের দেশ। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়।

সম্পর্কিত সংবাদ