Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

৬টি অত্যাধুনিক সাবমেরিন পাচ্ছে ভারতীয় নৌসেনা

প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া। সমুদ্রের তলদেশে নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিই মূল লক্ষ্য। এবার আরও ৬টি অত্যাধুনিক সাবমেরিন পেতে চলেছে নৌসেনা।

৬টি অত্যাধুনিক সাবমেরিন পাচ্ছে ভারতীয় নৌসেনা
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া। সমুদ্রের তলদেশে নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিই মূল লক্ষ্য। এবার আরও ৬টি অত্যাধুনিক সাবমেরিন পেতে চলেছে নৌসেনা। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই সাবমেরিন তৈরিতে অনুমোদন দিতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকে এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জার্মান সংস্থা  টিকেএমএসের সঙ্গে গাঁটছড়া বেঁধে সাবমেরিন নির্মাণের কাজ করবে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী সংস্থা এমডিএল। খরব হবে ৭০ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী, ডুবোজাহাজগুলির নকশা তৈরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করবে টিকেএমএস। এক্ষেত্রে এআইপি অর্থাৎ এয়ার ইনডিপেনডেন্ট প্রোপালসন প্রযুক্তি ব্যবহার করা হবে। অনুমোদন দেওয়ার পর সময়মতো প্রক্রিয়া শুরু হলে প্রথম সাবমেরিনটি পেতে সাত বছর সময় লাগবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ