Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

আরবসাগরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতীয় নৌসেনার

পহেলগাঁওয়ে গত মঙ্গলবারের কাপুরুষোচিত জঙ্গি হামলার ঘটনায় পাক যোগ সামনে এসেছে। যার পরই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত।

আরবসাগরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতীয় নৌসেনার
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে গত মঙ্গলবারের কাপুরুষোচিত জঙ্গি হামলার ঘটনায় পাক যোগ সামনে এসেছে। যার পরই পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে ভারত।  হামলায় জড়িত ও তাদের মদতদাতাদের কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক সভা থেকেও পাকিস্তানকে এনিয়ে চড়া সুরে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন আবহে আরবসাগরের বুকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌসেনা। সম্পূর্ণ দেশে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস সুরাট থেকে মাঝারি পাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। সেটি সফল হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।  

Advertisement

এর মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করল নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। পাক নাগরিকদের ইস্যু করা সমস্ত সাধারণ ভিসা আগামী রবিবার, ২৭ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। আর মেডিক্যাল ভিসা নিয়ে যে সমস্ত পাকিস্তানি ভারতে এসেছেন, তা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে পাকিস্তানিদের ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি আগামী দিনে পাকিস্তানিদের নতুন করে ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ