Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন তেলের ট্যাঙ্কারে ইরানি আঘাত, মৃত্যু ভারতীয় নাবিকের

খোর আল জুবাইয় বন্দরের কাছে ইরাকের জলসীমায় ‘সেফসি বিষ্ণু’ নামে একটি জাহাজে হামলা চালায় ইরান। এজন্য ব্যবহার করা হয়েছিল ‘সুইসাইড’ বোট।

মার্কিন তেলের ট্যাঙ্কারে ইরানি আঘাত, মৃত্যু ভারতীয় নাবিকের
  • ১২ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

বাগদাদ, ১২ মার্চ: পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতে প্রাণ হারালেন আরও এক ভারতীয়। গতকাল মধ্যরাতে ইরাক উপকূলে দু’টি তেলবাহী জাহাজে হামলা চালায় ইরানের সেনাবাহিনী। তার মধ্যে ছিল একটি মার্কিন ট্যাঙ্করও। তাতে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। ‘পশ্চিম এশিয়া থেকে এক লিটার তেলও বেরোতে দেব না!’ কয়েকদিন আগেই এই হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এই প্রথম তারা কোনও ট্যাঙ্কারে সরাসরি আক্রমণ করল।

Advertisement

জানা গিয়েছে, খোর আল জুবাইয় বন্দরের কাছে ইরাকের জলসীমায় ‘সেফসি বিষ্ণু’ নামে একটি জাহাজে হামলা চালায় ইরান। এজন্য ব্যবহার করা হয়েছিল ‘সুইসাইড’ বোট। বিস্ফোরক বোঝাই সেই ছোট নৌকা ধাক্কা মারতেই মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী মার্কিন মালিকানাধীন ওই অয়েল ট্যাঙ্কারটি দাউদাউ করে জ্বলে ওঠে। তাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও তাঁর পরিচয় এখনও খোলসা করা হয়নি। আক্রান্ত ভেসেলের বাকি ২৭ সদস্য ও নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি শক্তিশালী বিস্ফোরণের পরে দাউদাউ করে আগুন ধরে যায় ট্যাঙ্কারে। তার থেকে তেল ছড়িয়ে পড়ে সমুদ্রেও। কালো ধোঁয়ার কুন্ডলীতে ঢেকে যায় আকাশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ