Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমান পরিষেবা

হামলার আশঙ্কায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যার জেরে সমস্যায় পরেছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমান পরিষেবা
  • ১ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

দুবাই, ১ মার্চ: ইজরায়েল-আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব সরাসরি পড়তে শুরু করল পশ্চিম এশিয়ার দেশ গুলোর ওপর। মার্কিন সেনার ঘাঁটি থাকার অভিযোগে কাতার, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। 

Advertisement

হামলার আশঙ্কায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যার জেরে সমস্যায় পরেছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ড ওপেন ব্যা়ডমিন্টন প্রতিযোগিতায় খেলতে লন্ডন যাওয়ার পথে তিনি দুবাই বিমানবন্দরে নেমেছিলেন। সেখানেই আটকে পড়েন ভারতের ব্যাডমিন্টন তারকা। সিন্ধু ছাড়াও বিশ্বের অন্যতম ব্যাস্ত এই বিমানবন্দরে আটকে পরেছেন বিভিন্ন দেশের কয়েক হাজার যাত্রী। 

নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সিন্ধু সমাজমাধ্যমে লেখেন, ‘পরিস্থিতি প্রতি ঘণ্টায় ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচ দৌড়ে বেরিয়ে আসেন কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের খুব কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং উদ্বেগের মুহূর্ত।’ পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মী এবং দুবাই এর ভারতীয় দূতাবাসকে। কারণ তাদের তৎপরতাতেই তিনি এবং তার কোচ সুরক্ষিত আছেন বলে জানান সিন্ধু।  

অন্যদিকে দোহায় বাস্কেটবল বিশ্বকাপের এশীয় যোগ্যতা অর্জন পর্ব খেলতে গিয়ে আটকে পরেছে ভারতীয় দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ