মুম্বই: আগামী অক্টোবরে নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। খেলবে দু’টি টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ গিলদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই টেস্ট স্কোয়াডের কিছু ক্রিকেটারদের আগেই নিউজিল্যান্ড পাঠাতে চাইছে বিসিসিআই। যাতে স্থানীয় পরিবেশ, আবহাওয়া এবং পিচের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। ক্রাইস্টচার্চে চারদিনের একটি ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। যেখানে তরুণ পেসারদের অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে।



