Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মহিলা স্যাফ কাপে বিজয়ী ভারত

আন্তর্জাতিক ফুটবলে খালিদ ব্রিগেডের ব্যর্থতা হতাশা জাগায়। তবে সাফল্য এল মহিলা ফুটবলে। শনিবার গোয়ার নেহরু স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে হারিয়ে স্যাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত।

মহিলা স্যাফ কাপে বিজয়ী ভারত
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মারগাও: আন্তর্জাতিক ফুটবলে খালিদ ব্রিগেডের ব্যর্থতা হতাশা জাগায়। তবে সাফল্য এল মহিলা ফুটবলে। শনিবার গোয়ার নেহরু স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-১ ব্যবধানে হারিয়ে স্যাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে ছ’বার শিরোপা পেল ভারতের মহিলা দল। প্রথমার্ধের শেষদিকে পিয়ারি জাকার গোলে লিড নেয় ভারত (১-০)। ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুরন্ত প্রতি-আক্রমণে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা (১-১)। বিরতির পর চমৎকার হেডে ভারতকে ফের এগিয়ে দেন সানফিদা (২-১)। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পরিবর্ত লিন্ডা কমের গোলে জয় সুনিশ্চিত করে ভারত (৩-১)।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ