Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ম্যাচেও জিতল ভারত, যশস্বীর দুরন্ত শতরান, ৫ উইকেট প্রসিদ্ধর

প্রসিদ্ধ কৃষ্ণার ৫ উইকেট। যশস্বী জয়সওয়ালের অপরাজিত ১১০। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে ভারতের ৯ উইকেটে জয়ে মুখ্য ভূমিকা নিলেন এই দু’জন।

শেষ ম্যাচেও জিতল ভারত, যশস্বীর দুরন্ত শতরান, ৫ উইকেট প্রসিদ্ধর
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: প্রসিদ্ধ কৃষ্ণার ৫ উইকেট। যশস্বী জয়সওয়ালের অপরাজিত ১১০। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় একদিনের ম্যাচে ভারতের ৯ উইকেটে জয়ে মুখ্য ভূমিকা নিলেন এই দু’জন। আফগানদের কার্যত দুরমুশ করে ঘরের মাঠে ওডিআই  সিরিজ ৩-০ ব্যবধানে জিতল শুভমান গিল ব্রিগেড।

Advertisement

চিপকে টস হেরে ব্যাট করতে নেমে কখনওই স্বস্তিতে ছলে না আফগানরা। ১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা তারা। প্রতিটা উইকটেই প্রসিদ্ধর। ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদির লড়াকু ১০২ ভদ্রস্থ করে স্কোর। এই ফরম্যাটে এটাই তাঁর প্রথম শতরান। আজমাতুল্লাহ ওমারজাই (৫০) ও মহম্মদ নবি (২১) সঙ্গতে ছিলেন। শেষ পর্যন্ত আফগানিস্তান ৪৪.২ ওভারে থামে ২১৮ রানে। প্রসিদ্ধই (৫-২৩) নেন হাশমাতুল্লাহর উইকেট। এটাই ওডিআই ক্রিকেটে তাঁর প্রথম ৫ উইকেট। ম্যাচের সেরাও তিনি। সিরিজের সেরা হন শুভমান।
লখনউয়ে ওপেন করতে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি যশস্বী। এদিন অবশ্য তিনি পূর্ণ সদ্ব্যবহার করলেন সুযোগের। এই ঘরানায় শেষ তিন ইনিংসে এটা তাঁর দ্বিতীয় শতরান। তাঁর ৮৬ বলের ইনিংস সাজানো ১৪টি চার ও ৩টি ছক্কায়। ধীরেসুস্থে শুরু করে হাত খোলেন রোহিত শর্মাও (৬৯ বলে ৭৯)। তিনে নেমে শ্রেয়স আয়ার অপরাজিত থাকেন ২০ রানে।
এদিকে, ইংল্যান্ডে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। তিনি এখনও পুরো ফিট নন। সোমবার ফিটনেস টেস্ট হবে বিরাট কোহলির।

Advertisement
সম্পর্কিত সংবাদ