Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ নিয়মরক্ষার ম্যাচ, খেলতে পারেন হর্ষিত

আজ আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে পারেন হর্ষিত রানা। ভারতীয় দলের জন্য এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিস্তারিত পড়ুন।

আজ নিয়মরক্ষার ম্যাচ, খেলতে পারেন হর্ষিত
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: সিরিজ জয় হয়ে গিয়েছে লখনউতেই। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচ তাই নিয়মরক্ষায় পরিণত। তবে ৩-০ হোয়াইটওয়াশ করার চেয়েও চিপকে রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার তাগিদ বেশি। সেটাই এই মোকাবিলাকে করে তুলছে গুরুত্বপূর্ণ। 

Advertisement

বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ আর হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে বাইরে রেখে খেলছে ভারত। সেজন্যই পরীক্ষার সুযোগ বেশি। প্রথম দুই ম্যাচে এরমধ্যেই অভিষেক ঘটেছে পেসার গুরনুর ব্রার ও প্রিন্স যাদবের। দু’ম্যাচে ৬ উইকেট নিয়ে গুরনুরই এখন সিরিজের সর্বাধিক উইকেট শিকারী। প্রিন্স একটি ম্যাচে নিয়েছেন ২ উইকেট। অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণার মতো অভিজ্ঞরাও আছেন স্কোয়াডে। অর্শদীপ দুটো ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। শেষ ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন হর্ষিত রানা। হাঁটুর চোট সারিয়ে ফেরা পেসারকে খেলানো হতে পারে। তাঁর উপস্থিতি লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতাও বাড়াবে।
মেরিনা বিচের কাছের স্টেডিয়ামে নজরে থাকবেন রোহিত শর্মাও। পরের বছর ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা এখনও নিশ্চিত দেখাচ্ছে না। নেটদুনিয়ায় মুম্বইকরকে নিয়ে নানা জল্পনাও ছড়াচ্ছে। হিটম্যান সেজন্য নিশ্চয় বড় ইনিংস খেলতে মরিয়া। যশস্বী জয়সওয়াল লখনউয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তাঁর তাগিদও তাই কম নয়। দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাপ্টেন শুভমান গিল তিচন নম্বরে নেমে শতরান হাঁকান। চারে নামা ঈশান কিষানও করেন সেঞ্চুরি। তাঁরাই গড়ে দেয় জয়ের ভিত। কিন্তু ভাইস-ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে নিষ্প্রভ লেগেছে। লোকেশ রাহুলও ফেরেন প্রথম বলে। দু’জনেই চাইবেন আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে। অলরাউন্ডার নীতীশ রেড্ডিও ফের সুযোগ পেতে পারেন। 
অন্যদিকে, টেস্টে মুখ থুবড়ে পড়ার পর একদিনের সিরিজেও আফগানদের অসহায় দেখিয়েছে। সিরিজের শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলতে মরিয়া রশিদ খানরা। ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠা মহম্মদ নবি খেলতে পরেন এদিন।
 খেলা শুরু দুপুর ১-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ