Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ শুরু ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক

আজ, সোমবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠকে। চলবে চারদিন। বৈঠকে অংশ নিচ্ছেন দু’দেশের শীর্ষ আলোচনাকারীরা।

আজ শুরু ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠকে। চলবে চারদিন। বৈঠকে অংশ নিচ্ছেন দু’দেশের শীর্ষ আলোচনাকারীরা। এক্ষেত্রে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ব্রেন্ডন লিঞ্চ। ভারতের প্রতিনিধি দলের প্রধান হিসাবে থাকছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে জানানো হয়, একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো নির্মাণে সম্মত হয়েছে উভয় দেশ। সেই বিষয়টি চূড়ান্ত করতেই শীঘ্রই আলোচনা করা হবে। সেই লক্ষ্যেই আলোচনায় বসছে দুই দেশ। পরস্পরের বাজারে বাণিজ্যিক সংস্থাগুলির প্রবেশাধিকার, নিঃশুল্ক ব্যবস্থা, শুল্ক সরলীকরণ, বিনিয়োগ, অর্থনৈতিক নিরাপত্তা সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ