Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে উদ্যোগী ভারত

আকাশপথকে আরও সুরক্ষিত করতে পদক্ষেপ করল ভারত। ‘সিক্সথ জেনারেশন ফাইটার জেট’ তৈরির জন্য ফ্রান্সের নেতৃত্বাধীন ‘ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস)-এ যোগ দিতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে উদ্যোগী ভারত
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আকাশপথকে আরও সুরক্ষিত করতে পদক্ষেপ করল ভারত। ‘সিক্সথ জেনারেশন ফাইটার জেট’ তৈরির জন্য ফ্রান্সের নেতৃত্বাধীন ‘ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস)-এ যোগ দিতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। শুক্রবার সংসদে প্রতিরক্ষা সংক্রান্ত  স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্ট পেশ করেছে। তাতেই এই বিষয়টি উঠে এসেছে। কীভাবে এবং কত সময়ের মধ্যে ভারত এই অত্যাধুনিক মডেলের যুদ্ধবিমান হাতে পেতে পারে, তা নিয়ে মন্ত্রকের কাছে সুস্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা জানতে চেয়েছে কমিটি।

Advertisement

বর্তমানে ভারতের কাছে সর্বোচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান হিসাবে রয়েছে ফ্রান্সের থেকে কেনা রাফাল জেট। কিন্তু এই ফাইটার জেট ৪.৫ জেনারেশনের। সেখানে চীন ইতিমধ্যেই ফিফথ জেনারেশনের যুদ্ধবিমান ব্যবহার শুরু করে দিয়েছে। সংসদীয় কমিটি জানিয়েছে, আকাশপথে শক্তি বৃদ্ধি করার জন্য ভারতের অতি অবশ্যই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা প্রয়োজন। বর্তমানে দুটি কনসর্টিয়াম এই ধরনের বিমান তৈরি নিয়ে কাজ করছে। তার মধ্যে রয়েছে ব্রিটেন, ইতালি ও জাপানের যৌথ সংস্থা এবং অন্যটি ফ্রান্স ও জার্মানির কনসর্টিয়াম। প্রতিরক্ষা মন্ত্রক সংসদীয় কমিটিকে জানিয়েছে, ফ্রান্সের নেতৃত্বাধীন কনসর্টিয়ামের সঙ্গে কাজ করতে চাইছে ভারত। তবে এই বিষয়ে স্পষ্ট রূপরেখা চাইছে সংসদীয় কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ