কলম্বো, ১৫ফেব্রুয়ারি: বিশ্বকাপ শুরুর আগে ভারতের সঙ্গে আজকের ম্যাচ না খেলার ধোঁয়া তুলেছিল পাকিস্তান। পরে মাঠের বাইরের চাপে পড়ে আজ খেলতে নামেন সলমন আঘারা। আর আইসিসি টুর্নামেন্টের ট্র্যাক রেকর্ড বজায় রেখে মাঠের লড়াইতে ফের ভারতের কাছে দুরমুশ হল পাকিস্তান। প্রথমে ব্যাট করে প্রেমাদাসায় ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মার উইকেট নিয়ে চমকে দেন সলমান আঘা। এরপর হাল ধরেন ঈশান কিষাণ। তাঁর ব্যাটিং ঝড়ের সামনে কার্যত খড়কুোটর মত উড়ে যায় পাক বোলিং আক্রমণ। ৪০ বলে ৭৭ করে আউট হন ভারতীয় ওপেনার। ঈশান ছাড়াও সূর্যকুমার করেন ৩২, তিলক ২৫ এবং শিবম দুবের ঝোড়ো ২৭-এর উপর ভর করে পাকিস্তানকে ১৭৫ রানের টার্গেট দেয় ভারত।



