Bartaman Logo
১৮ জুন, ২০২৬

নিজস্ব শর্তে অপারেশন সিন্দুর বন্ধ করেছিল ভারত: রাজনাথ, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে নিশানা

দুই দেশ একইসঙ্গে স্বাধীন হয়েছে। ভারত তথ্য প্রযুক্তির জন্য পরিচিত। উলটোদিকে পাকিস্তান হয়ে উঠেছে সন্ত্রাসবাদের আঁতুড় ঘর। বৃহস্পতিবার এই ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নিজস্ব শর্তে অপারেশন সিন্দুর বন্ধ করেছিল ভারত: রাজনাথ, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে নিশানা
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দুই দেশ একইসঙ্গে স্বাধীন হয়েছে। ভারত তথ্য প্রযুক্তির জন্য পরিচিত। উলটোদিকে পাকিস্তান হয়ে উঠেছে সন্ত্রাসবাদের আঁতুড় ঘর। বৃহস্পতিবার এই ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও জানান, ভারত নিজস্ব শর্তে অপারেশন সিন্দুর বন্ধ করেছিল। প্রয়োজনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল নয়াদিল্লি। 

Advertisement

গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সৌজন্যে ‘অপারশেন সিন্দুর’। আকশপথে হামলা চালিয়ে পকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় নয়াদিল্লি। এদিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে এব্যাপারে রাজনাথ বলেন, ‘অপারেশন সিন্দুরের পর প্রায় এক বছর কেটে গিয়েছে। এটি নতুন বিশ্বব্যবস্থার প্রতীক। এই অভিযান ছিল এক যুগান্তকারী মুহূর্ত। দেশের মাটিতে জঙ্গি হামলার জবাব দিতে ভারত আর পুরানো দিনের মতো কূটনৈতিক বিবৃতি দিয়েই থেমে থাকে না। কোনো অবস্থাতেই জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না। গোটা বিশ্বকে এই বার্তা দিয়েছে অপারেশন সিন্দুর।’ তিনি আরও বলেন, ‘যারা আমাদের উপর হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরে তাদের জবাব দেওয়া হয়েছে। ক্ষমতা কমে গিয়েছিল বলে অভিযান বন্ধ করিনি। স্বেচ্ছায় বন্ধ করেছি। প্রয়োজনে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম।’
সন্ত্রাসবাদ ইস্যুতে এদিন কড়া ভাষায় পাকিস্তানকে নিশানা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। অবিলম্বে প্রতিবেশী দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদকে মদত দিয়ে এসেছে। ভারত ও পাকিস্তান একইসঙ্গে স্বাধীনতা অর্জন করেছে। আজ আমরা বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির (আইটি) জন্য পরিচিত। অন্যদিকে পাকিস্তান আরেক ধরনের আইটি’র কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অর্থাৎ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ (ইন্টারন্যাশনাল টেররিজম)। যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। আমাদের সামরিক শক্তি তা প্রমাণ করে দিয়েছে। পরমাণু হামলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে আমরা সেই ফাঁদে পা দিইনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ