Bartaman Logo
১৮ জুন, ২০২৬

যুদ্ধ সরঞ্জাম তৈরিতে রেকর্ড গড়ল ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবর্ষে যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে রেকর্ড গড়েছে, ১৫.৬% বৃদ্ধি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ঘোষণা। বিস্তারিত পড়ুন।

যুদ্ধ সরঞ্জাম তৈরিতে রেকর্ড গড়ল ভারত
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে রেকর্ড গড়ল ভারত। ২০২৫-২৬ আর্থিক বর্ষে ১ লক্ষ ৭৮ হাজার কোটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০২৪-২৫ আর্থিক বছরে যা ছিল ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। অর্থাৎ এক  বছরে প্রায় ১৫.৬ শতাংশ উৎপাদন বৃদ্ধি হয়েছে। ২০২০-২১ সালের তুলনায় এই বৃদ্ধি প্রায় ১১০ শতাংশ। সে বছর মোট ৮৪ হাজার ৬৪৩ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছিল দেশ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘এই পরিসংখ্যান দেশের প্রতিরক্ষা শিল্পে উন্নতির সূচক। নীতিগত সমর্থন, উদ্যোগ, বেসরকারি খাতের অংশগ্রহণ, রপ্তানি বৃদ্ধির কারণে আগামী দিনে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে ভারত আরও এগিয়ে যাবে।’ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০১২-১৪ অর্থবর্ষের তুলনায় যুদ্ধ সরঞ্জামের নির্মাণ প্রায় ৪ গুণ বেড়েছে। মন্ত্রক বলেছে, ‘সরকারি সংস্থাগুলি মোট উৎপাদনের ৭৬ শতাংশ নির্মাণ করেছে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলির যোগদান ২৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় বেসরকারি সংস্থাগুলির উৎপাদন প্রায় ২২ শতাংশ বেড়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ