Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার আফগানিস্তানে আড়াই টন চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত

আফগানিস্তানের এক রিহ্যাব সেন্টারে পাকিস্তানের এয়ারস্ট্রাইকে ঝরে গিয়েছে ৪০০ প্রাণ। জখম প্রায় ২৫০। তালিবানের দেশের এহেন সংকটকালে পাশে দাঁড়িয়েছে ভারত।

এবার আফগানিস্তানে আড়াই টন চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আফগানিস্তানের এক রিহ্যাব সেন্টারে পাকিস্তানের এয়ারস্ট্রাইকে ঝরে গিয়েছে ৪০০ প্রাণ। জখম প্রায় ২৫০। তালিবানের দেশের এহেন সংকটকালে পাশে দাঁড়িয়েছে ভারত। সেদেশে আড়াই টন ওজনের চিকিৎসা সামগ্রী পাঠাল নয়াদিল্লি।  তারমধ্যে ওষুধপত্র, ইঞ্জেকশন থেকে শুরু করে ডাক্তারি কিট সবই রয়েছে। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘আমরা আফগান মানুষের সঙ্গে আছি। তাঁদের এই কঠিন সময়ে মানবতার স্বার্থে সবধরনের সাহায্য করা হবে।’

Advertisement

গত ১৬ মার্চ আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের এক মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে হামলা চালায় পাকিস্তান। ২ হাজার বেডের ওই কেন্দ্রে অন্তত চারশো জনের মৃত্যু হয়। আফগানিস্তান এই নারকীয় হামলাকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে কড়া ভাষায় সমালোচনা করেছে।  আন্তর্জাতিক চাপের মুখে পড়ে অবশ্য রিহ্যাব সেন্টারে হামলার কথা অস্বীকার করে পাকিস্তান। 

সম্পর্কিত সংবাদ