Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভুল দল নামিয়েই ডুবেছে ভারত: ব্রড

জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে প্রবল চাপে টিম ইন্ডিয়া। পাঁচটা সেঞ্চুরি সত্ত্বেও ভারতের বিপর্যয় নিয়ে অনেকেই বিস্মিত।

ভুল দল নামিয়েই ডুবেছে ভারত: ব্রড
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬

বার্মিংহাম: জয়ের আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে প্রবল চাপে টিম ইন্ডিয়া। পাঁচটা সেঞ্চুরি সত্ত্বেও ভারতের বিপর্যয় নিয়ে অনেকেই বিস্মিত। কেউ সাতটি ক্যাচ মিসকে দায়ী করছেন। কেউ আবার আঙুল তুলছেন বোলারদের দিকে। তবে ইংল্যাডের প্রাক্তন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড রাখঢাক না করেই বলে দিলেন, চূড়ান্ত দল নির্বাচনের গলদই ডুবিয়েছে ভারতকে।

Advertisement

জস বাটলারের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়েছিলেন ব্রড। সেখানেই হেডিংলেতে ভারতের পারজয়ের কারণ ব্যখ্যা করেন তিনি। প্রাক্তন ইংরেজ তারকার কথায়, ‘আমার মতে, সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামেনি ভারত। শার্দূল ঠাকুরের জায়গায় স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে অবশ্যই খেলানো উচিত ছিল। শেষ দু’দিনে বল যেভাবে টার্ন করছিল, তাতে চায়নাম্যান কুলদীপ কিন্তু বেগ দিত ইংল্যান্ডের ব্যাটারদের। মনে রাখতে হবে, এই ধরনের পিচে ইংল্যান্ডের ব্যাটাররা রিস্ট স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়ে।’
বার্মিংহামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তবে এই ম্যাচে যশপ্রীত বুমরাহর খেলা নিয়ে রয়েছে সংশয়। কারণ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখে পাঁচ ম্যাচের সিরিজে তাঁকে খেলানো হবে তিনটিতে। কোচ গৌতম গম্ভীর সেকথা জানিয়ে দিয়েছেন। তৃতীয় টেস্ট হবে লর্ডসে। এই ম্যাচে বুমরাহ অবশ্যই খেলতে চাইবেন। তাই বার্মিংহামে তাঁর বিশ্রাম নেওয়ার সম্ভাবনা থাকছে। সেটা আন্দাজ করেই ব্রড বলছেন, বুমরাহকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে অর্শদীপকে ওর জায়গায় খেলানো উচিত। বাঁ হাতি পেসারের অ্যাঙ্গেল খুবই ভালো। নতুন বলে সুইংও করাতে পারে।’
একই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ব্রডের বার্তা, ‘একটা ম্যাচ হারার জন্য দলে বিস্তর পরিবর্তন করা ঠিক হবে না। এতে ক্রিকেটারদের মনোবল ধাক্কা খাবে। প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যথেষ্ট ইতিবাচক। তাই প্রয়োজনে সামান্য পরিবর্তন করা যেতে পারে।’

সম্পর্কিত সংবাদ