Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবীন্দ্রনাথের তুলিতে জুড়ল ভারত-রাশিয়ার সাংস্কৃতিক বন্ধন

মস্কোয় রবীন্দ্রনাথের ৫৯টি চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে। ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক বন্ধনকে নতুন মাত্রা দিচ্ছে এই আয়োজন। বিস্তারিত পড়ুন।

রবীন্দ্রনাথের তুলিতে জুড়ল ভারত-রাশিয়ার সাংস্কৃতিক বন্ধন
  • ২৬ জুন, ২০২৬ ১৫:০০
Prefer us on Google

সুকমল দালাল, বোলপুর: প্রায় এক শতাব্দী পর আবার মস্কোয় ফিরল রবীন্দ্রনাথ ঠাকুরের তুলি। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সংগ্রহ থেকে নির্বাচিত ৫৯টি দুর্লভ চিত্রকর্ম নিয়ে বৃহস্পতিবার রাশিয়ার রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘দ্য ওয়ার্ল্ড ইন আ সিঙ্গল নেস্ট: ফলোয়িং দ্য ওয়ে অব টেগোর’। যুদ্ধ ও অস্থিরতায় ঘেরা বর্তমান বিশ্বে এই আয়োজন যেন শিল্প, মানবতা ও শান্তির এক প্রতীকী বার্তা।

Advertisement

মস্কোর জিইএস-২ হাউস অব কালচারে আয়োজিত এই প্রদর্শনীতে যৌথভাবে অংশ নিয়েছে বিশ্বভারতী, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট এবং মস্কোস্থিত ভারতীয় দূতাবাস। আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ-সহ ভারত ও রাশিয়ার শিল্পী, গবেষক ও সংস্কৃতিজগতের প্রতিনিধিরা।

প্রদর্শনীতে স্থান পাওয়া ৫৯টি ছবির প্রতিটিই বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অমূল্য সংগ্রহের অংশ। মানবমুখ, মুখোশ, পাখি, প্রাণী, কাল্পনিক জীব, প্রকৃতির রূপ এবং বিমূর্ত চিত্রভাষা সব মিলিয়ে রবীন্দ্রনাথের শিল্পীসত্তার এক অনন্য পরিচয় তুলে ধরেছে এই প্রদর্শনী। জলরং, কালি, কলম ও তুলির সংমিশ্রণে তৈরি তাঁর ছবিগুলি বাস্তবের অনুকরণ নয়। বরং অন্তর্জগতের অনুভূতি, কল্পনা ও আত্মঅন্বেষণের শিল্পরূপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ