Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টার্টআপে বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছেছে ভারত: কেন্দ্রীয় মন্ত্রী, সিএসআইআরের সম্মেলন

রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্টআপ অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ কনক্লেভ। সংক্ষেপে—আরআইএসই। রবিবার থেকে সল্টলেকে শুরু হল সিএসআইআরের দুদিনের সম্মেলন।

স্টার্টআপে বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছেছে ভারত: কেন্দ্রীয় মন্ত্রী, সিএসআইআরের সম্মেলন
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্টআপ অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ কনক্লেভ। সংক্ষেপে—আরআইএসই। রবিবার থেকে সল্টলেকে শুরু হল সিএসআইআরের দুদিনের সম্মেলন। অর্থাৎ, গবেষণা, শিল্প, স্টার্টআপ ও উদ্যোক্তা উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। এই সম্মেলনের থিম করা হয়েছিল—ড্রাইভিং ইনোভেশন অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ ফর বিকশিত ভারত-২০৪৭। সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে, সিএসআইআর-সিজিসিআরআই, সিএসআইআর-আইআইসিবি,  সিএসআইআর-সিএমইআরআই এবং সিএসআইআর-আইএমএমটি।

Advertisement

সম্মেলনের প্যাভিলিয়নে প্রায় ১৫০টি স্টার্টআপ অংশগ্রহণ করেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভিন্ন শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে মতামত বিনিময়ও করেন। শিল্পের সম্ভাবনাও তুলে ধরেন। খনিজ উপাদান, অ্যান্টি ভেনাম তৈরি, মহাকাশ প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান,  ২০১৫ সালের ১৫ আগস্ট প্রধানমন্ত্রী যখন স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়ার কথা ঘোষণা করেছিলেন, তখন আমাদের দেশে স্টার্টআপের সংখ্যা ছিল মাত্র প্রায় ৩৫০টি। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৪০ হাজার। বিশ্বে আমরা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছি। স্টার্টআপ আন্দোলন আমাদের তরুণ প্রজন্মের সামনে জীবিকা অর্জনের একটি বিকল্প পথ ও নতুন সুযোগ তৈরি করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসআইআরের ডিরেক্টর ও ডিএসআইআরের সচিব ডঃ এন কলাইসেলভি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়, সিএসআইআর-আইআইসিবির ডিরেক্টর অধ্যাপক বিভা ট্যান্ডন, সিএসআইআর-আইএমএমটির ডিরেক্টর ডঃ রামানুজ নারায়ণ, সিএসআইআর-সিজিসিআরআইয়ের ডিরেক্টর অধ্যাপক বিক্রমজিৎ বসু ও সিএসআইআর-সিএমইআরআইয়ের ডিরেক্টর ডঃ নরেশ চন্দ্র মুর্মু। বিজ্ঞানী, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, শিল্প প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ