Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিল সহ তিন ম্যাচের প্রাথমিক দল ভারতের

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তার জন্য সোমবার ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন কোচ খালিদ জামিল।

ব্রাজিল সহ তিন ম্যাচের প্রাথমিক দল ভারতের
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তার জন্য সোমবার ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন কোচ খালিদ জামিল। পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের ঘোষিত দলে জায়গা পেয়েছেন যথাক্রমে মোহন বাগানের পাঁচ ও ইস্ট বেঙ্গলের ছয় ফুটবলার। তবে আশ্চর্যজনকভাবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ডুরান্ড কাপের সেরা গোলরক্ষক বিশাল কাইথের। গোলরক্ষক হিসাবে ইস্ট বেঙ্গলের প্রভসুখন গিলের পাশাপাশি রয়েছেন আলবিনো গোমস, গুরপ্রীত সিং ও সোম কুমার। এছাড়া হৃত্বিক তিওয়ারি, চিঙ্গেলসানা সিং, রোশন সিং এবং সুরেশ সিংকে রাখা হয়েছে রিজার্ভে। আগামী ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় শিবির।
২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে ব্লু টাইগার্স। এরপর কলকাতায় ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিরুদ্ধে খেলবে খালিদ ব্রিগেড। তিনদিন পর ফের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের প্রতিপক্ষ উরুগুয়ে।

Advertisement

ভারতের প্রাথমিক দল

গোলরক্ষক: আলবিনো, গুরপ্রীত, প্রভসুখন, সোম কুমার।
ডিফেন্ডার: অভিষেক টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গেস, ভালপুইয়া, জয় গুপ্তা, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরি, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি সাবং, সাহাল আবদুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

Advertisement
সম্পর্কিত সংবাদ