Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশ্বের ৪৯টি দেশে ডাক পরিষেবা বন্ধ করল ইন্ডিয়া পোস্ট

পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এর ফলে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত না-হওয়ায় একযোগে ৪৯টি দেশে ডাক পরিষেবা বন্ধ করে দিল ভারতীয় ডাকবিভাগ।

বিশ্বের ৪৯টি দেশে ডাক পরিষেবা বন্ধ করল ইন্ডিয়া পোস্ট
  • ৪ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এর ফলে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত না-হওয়ায় একযোগে ৪৯টি দেশে ডাক পরিষেবা বন্ধ করে দিল ভারতীয় ডাকবিভাগ। তবে এই সিদ্ধান্ত সাময়িক বলে জানিয়েছে তারা। যেসব দেশে পরিষেবা বন্ধ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আফগানিস্তান, অ্যাঙ্গোলা, আজারবাইজান, বাহামাস, বাহরিন, বারমুডা, বলিভিয়া, বুরান্ডি, ক্যামেরুন, কিউবা, কঙ্গো, ইকুয়েডর, এল সালভাদোর, গুয়াতেমালা, গুয়েনা, হন্ডুরাস, ইরান, ইরাক, ইজরায়েল, কুয়েত, কিরঘিজস্তান, লেবাবন, মালি, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, প্যালেস্তাইন, পানামা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভেনিজুয়েলা। ডাকবিভাগ জানিয়েছে, যাঁরা ওইসব দেশে ডাকসামগ্রী পাঠানোর জন্য ইতিমধ্যেই বুকিং করেছেন, তাঁদের পণ্য বা নথি যদি দেশের সীমানার মধ্যে থাকে, তাহলে তাঁরা চাইলে তা ফেরত নিতে পারবেন। লিখিত আবেদনের ভিত্তিতে সেই ডাক ফেরত পাবেন এবং তার জন্য পোস্টেজ বাবদ মেটানো টাকাও ফেরত পাবেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ