Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

সৌদির বন্দর দিয়ে সার আমদানির পরিকল্পনা ভারতের

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরে ১৭টি সার-বাহী জাহাজ আটকে রয়েছে।

সৌদির বন্দর দিয়ে সার আমদানির পরিকল্পনা ভারতের
  • ৩১ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরে ১৭টি সার-বাহী জাহাজ আটকে রয়েছে। এহেন পরিস্থিতিতে সার আনতে বিকল্প রুটের চিন্তাভাবনা করছে ভারত সরকার। পরিকল্পনা অনুযায়ী, জাহাজ নোঙ্গর করার পরেই সড়কপথে সার নিয়ে যাওয়া হবে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। সেখান থেকে ভারতের বিভিন্ন বন্দরের উদ্দেশে রওনা দেবে অন্য একটি জাহাজ। বুধবার মন্ত্রীগোষ্ঠীকে একথা জানিয়েছেন সার মন্ত্রকের আধিকারিকরা। যদিও এই কাজ খুব একটা সহজ হবে না বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, পারস্য উপসাগরের বন্দর থেকে ইয়ানবু বন্দরের দূরত্ব প্রায় ১ হাজার ২০০ কিমি। একইসঙ্গে লোহিত সাগর হয়ে আসতে গেলে অনেক বেশি সময় লাগবে। খরিফ মরশুমের আগেই সার সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নয়াদিল্লি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ