Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হকিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ

এশিয়ান গেমসে পুরুষদের হকির শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের মহারণ ঘিরে পারদ চড়ছে গেমস ভিলেজে।

হকিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমসে পুরুষদের হকির শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের মহারণ ঘিরে পারদ চড়ছে গেমস ভিলেজে। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া ১০-০ গোলে দুরমুশ করে বাংলাদেশকে। হ্যাটট্রিক অধিনায়ক হরমনপ্রীতের। জোড়া গোল সিলানন্দ লাকরার। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন যুগরাজ, অভিষেক, মনদীপ, সুখজিৎ ও সঞ্জয়। অপর ম্যাচে পাকিস্তান ৭-২ ব্যবধানে হারায় ওমানকে। আগামী ১ অক্টোবর মেগা ম্যাচে মুখোমুখি হবে এশিয়ান হকির দুই প্রবল প্রতিপক্ষ। 

Advertisement

গ্রুপ পর্বের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারতীয় দল। বাংলাদেশের উপরেও স্টিম রোলার চালান হরমনপ্রীতরা। তিন মিনিটেই গোল। অভিষেকের জোরাল শট জালে আছড়ে পড়ে। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ যুগরাজের। এরপর হরমনপ্রীত ম্যাজিক। ড্র্যাগফ্লিক থেকে তিনবারই জাল কাঁপান তিনি। জোড়া লক্ষ্যভেদ লাকরার। স্কোরশিটে নাম তোলেন সঞ্জয় ও মনদীপও।

Advertisement
সম্পর্কিত সংবাদ