Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারত-পাকিস্তান দ্বৈরথ কলম্বোয়

চলতি বছরের গোড়ায় পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সে দেশে গিয়ে খেলেনি ভারত। হাইব্রিড মডেল অবলম্বন করে পরিস্থিতি সামাল দেয় আইসিসি।

ভারত-পাকিস্তান দ্বৈরথ কলম্বোয়
  • ১৭ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি বছরের গোড়ায় পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সে দেশে গিয়ে খেলেনি ভারত। হাইব্রিড মডেল অবলম্বন করে পরিস্থিতি সামাল দেয় আইসিসি। এর সুবাদে রোহিত শর্মারা সব ম্যাচ খেলেন দুবাইয়ে। তারই পরিপ্রেক্ষিতে এবার ভারতে অনুষ্ঠেয় মহিলাদের বিশ্বকাপে খেলা নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান। ১ অক্টোবর শুরু হচ্ছে টুর্নামেন্ট। পাক দল ভারতে আসতে না চাওয়ায় ফের একবার হাইব্রিড মডেলেই ভরসা রাখছে আইসিসি। ফতিমা সানা, সিদরা আমিনরা সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ফলে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের মহারণও হবে দ্বীপরাষ্ট্রে। ৫ অক্টোবর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। হাইভোল্টেজ ম্যাচ খেলতে হরমনপ্রীত কাউরদের যেতে হবে অর্জুন রনতুঙ্গার দেশে। সোমবার আইসিসি ঘোষণা করেছে মহিলা বিশ্বকাপের সূচি। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। টুর্নামেন্টের বাকি তিনটি ভেন্যু ইন্দোর, গুয়াহাটি ও বিশাখাপত্তনম। বিশ্বকাপের গ্রুপ পর্বে আটটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার সেরা চার দল পৌঁছবে সেমি-ফাইনালে (২৯ ও ৩০ অক্টোবর)। ফাইনাল ২ নভেম্বর।

Advertisement
সম্পর্কিত সংবাদ