Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারসাম্যহীন দল গড়েই তাল হারিয়েছে ভারত

ভারসাম্যহীন দল গড়ায় আয়ারল্যান্ডের কাছে ০-২ হোয়াইশওয়াশ হল ভারত। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে বিপদ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

ভারসাম্যহীন দল গড়েই তাল হারিয়েছে ভারত
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বসেরার মুকুট মাথায় ওঠার চার মাসের মধ্যেই ব্যর্থতার কানাগলিতে ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়া।আয়ারল্যান্ডের কাছে টি-২০ সিরিজে ০-২ হোয়াইশওয়াশের লজ্জা তারই নিদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেও বেকায়দায় শ্রেয়স আয়ার ব্রিগেড। কেন এমন বিপর্যয়? কারণটা এক নয়, একাধিক।

Advertisement

সাম্প্রতিক ব্যর্থতা সামনে নিয়ে এসেছে বেশ কিছু দুর্বলতা। যার মধ্যে অন্যতম হল, ভারসাম্যহীন ব্যাটিং লাইন-আপ। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর— প্রত্যেকেই বাঁ হাতি ব্যাটার। এর ফলে অ্যাঙ্গেল না বদলে বোলিং চালিয়ে যাওয়া সহজ হচ্ছে প্রতিপক্ষ বোলারদের পক্ষে। দলে ডানহাতি ও বাঁ হাতি ব্যাটারের সঠিক মিশ্রণ থাকলে প্রতিনিয়ত লাইন, লেংথ এবং ফিল্ডিং পরিবর্তন করতে গিয়ে তাল কাটত বোলারদের। এছাড়া কোচ গৌতম গম্ভীরের অতিরিক্ত অলরাউন্ডার-প্রীতিও বিপদ বাড়িয়েছে। টান পড়েছে স্পেশালিস্ট স্কিলে। আসলে শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা কোনো বিভাগেই স্পেশালিস্ট নন। এঁদের প্রকৃত অলরাউন্ডার বলা যায় না। তার ফলও ভুগতে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ