Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হকিতে হেরেই চলেছে ভারত

হকিতে হেরেই চলেছে ভারতীয় দল। শনিবার প্রো লিগে বড় ব্যবধানে বশ মানল পুরুষ দল। বেলজিয়ামের বিরুদ্ধে ৩-৬ গোলে হারল ক্রেগ ফুলটনের ছেলেরা।

হকিতে হেরেই চলেছে ভারত
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হকিতে হেরেই চলেছে ভারতীয় দল। শনিবার প্রো লিগে বড় ব্যবধানে বশ মানল পুরুষ দল। বেলজিয়ামের বিরুদ্ধে ৩-৬ গোলে হারল ক্রেগ ফুলটনের ছেলেরা। এই নিয়ে টানা সাত ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত। পেনাল্টি কর্নারে লক্ষ্যভেদের ব্যর্থতা ক্রমশই প্রকট হচ্ছে। পরের বছর হকি বিশ্বকাপেও অনিশ্চিত ভারত। প্রতিযোগিতায় ন’টি দলের মধ্যে এখন ৮ নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে, মহিলা দলের হালও তথৈবচ। এদিন ৫-১ গোলে তাদের চূর্ণ করল বেলজিয়াম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ