Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভারতীয় ক্রিকেটের কলঙ্কিত অধ্যায়। আয়ারল্যান্ডের কাছে দু’ম্যাচের টি-২০ সিরিজ ০-২ ব্যবধানে হারল বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যাপ্টেন হিসেবে শ্রেয়স আয়ারের শুরুটা অত্যন্ত হতাশাজনক। রবিবার হোমটিমের কাছে ১ রানে লজ্জার পরাজয় সঙ্গী হল গৌতম গম্ভীরের ছাত্রদের। ১৫৫ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ৯ উইকেটে তোলে ১৫৩ রান। টানা ১৬টি সিরিজ জয়ের পর এই ফরম্যাটে এটাই ভারতের প্রথম ব্যর্থতা। ঐতিহাসিক জয়ের পর উৎসবে মাতলেন আইরিশরা।

Advertisement

এদিনও বৈভব সূর্যবংশীকে খেলায়নি ভারত। অথচ, অলরাউন্ডার সূর্যাংশ শেদজের অভিষেক হল এদিন। গোঁয়ার্তুমির ফলও ভুগল দল। রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার সঞ্জু স্যামসন (০) ও অভিষেক শর্মা (০) ফেরেন খাতা খোলার আগেই। প্রথম ওভারেই তাঁদের ফেরান ভারতীয় বংশোদ্ভুত বাঁ-হাতি পেসার জয় মুন্দ্রা। এরপর শ্রেয়স আয়ারও (১০) তাঁর শিকার। ঈশান কিষানের (১২) রান আউটের সময় স্কোর ৩৫-৪। অক্ষর প্যাটেলও (১৪) ব্যর্থ। অবশ্য তিলক ভার্মা (৫৫) মরিয়া চেষ্টা করেন। তাতেও শেষরক্ষা হয়নি। শিবম দুবে (২০) ও তিল ফেরার পর হর্ষিত রানা অবশ্য চেষ্টা চালিয়ে ছিলেন। শেষ ওভারে দরকার ছিল ২০ রান। কিন্তু হর্ষিত (২১) ফিরতেই চুরমার জয়ের আশা।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ তোলে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর (৫৩), বেন কালিৎজ (৩৭) টানেন দলকে। টি-২০ অভিষেকেই বল হাতে ৩ উইকেট নেন প্রিন্স যাদব। ২টি করে শিকার ঝুলিতে ভরেন দুবে ও অর্শদীপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ