Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার ভারতের

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে ফের হারতে হল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৯০ রান। এদিন অভিষেক হল ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার ভারতের
  • ৪ জুলাই, ২০২৬ ২৩:০২
Prefer us on Google

 ম্যানচেস্টার: ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে ফের হারতে হল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৯০ রান। এদিন অভিষেক হল ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে সেভাবে দাগ কাটতে পারল না ১৫ বছরের কিশোর। ১০ বলে মাত্র ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন বৈভব। এরপরে ভারতীয় ইনিংসের হাল ধরেন আর এক ওপেনার অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। অভিষেক আউট হন ৪৩ রান করে। ঈশান কিষাণ করেন ৪৯। এছাড়া ভারতের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় শ্রেয়স আইয়ারের ৩৭ রান এবং তিলক বর্মার ২৪ রানের ইনিংস। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই  ফিল সল্ট এবং যশ বাটলারকে শূণ্য রানে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন আর্শদীপ সিং। এরপর ইংলিশ ইনিংসের হাল ধরেন জ্যাকব বেথেল। ৭৬ রান করে নট আউট থাকেন বেথেল। এছাড়াও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৩৯ এবং টম বন্টনের সংগ্রহ ৩৯ রান। ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ