Bartaman Logo
৯ জুন, ২০২৬

অস্ত্র আমদানির নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারত, শীর্ষে ইউক্রেন

অস্ত্র আমদানির নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারত, শীর্ষে ইউক্রেন
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত চার বছরে ইউক্রেনের পর সারা বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। বিশ্বে মোট অস্ত্র আমদানির ৮.৩ শতাংশই হয়েছে ভারত। অস্ত্র কেনার জন্য আগে রাশিয়ার উপর বহুলাংশে নির্ভর করত ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে, মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও রুশ-নির্ভরতা কমিয়ে এখন আমেরিকা, ফ্রান্স ও ইজরায়েল থেকেও অস্ত্র আমদানি করছে দিল্লি। রিপোর্ট বলছে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত অস্ত্র আমদানি ৯.৩ শতাংশ কমিয়েছিল। ২০২০ থেকে ২০২৪ সালেও এই আমদানির হার কমেছে। কারণ দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির উপর জোর দিয়েছে ভারত। 

Advertisement

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ত্র আমদানিকারী ১৬২টি দেশের তালিকা তৈরি করেছে এসআইপিআরআই। অস্ত্রের মোট আমদানির ৩৩ শতাংশই করেছে এশিয়া ও ওশিয়ানিয়া মহাদেশের দেশগুলি। ইউরোপের দেশগুলি ২৮ শতাংশ ও আরব দুনিয়ার দেশগুলি ২৭ শতাংশ আমদানি করেছে। সবচেয়ে বেশি অস্ত্র আমদানির তালিকায় সবার উপরে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে ভারত, কাতার, সৌদি আরব ও পাকিস্তান। এই পাঁচটি দেশ একত্রিতভাবে ৩৫ শতাংশ অস্ত্র আমদানি করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ