Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের আগে চোট সমস্যায় ভারত

আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কিন্তু, তার আগে চোট সমস্যা নিয়ে রীতিমতো চিন্তায় নির্বাচকরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের আগে চোট সমস্যায় ভারত
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কিন্তু, তার আগে চোট সমস্যা নিয়ে রীতিমতো চিন্তায় নির্বাচকরা। ১৫ জনের দল বাছতেই হিমশিম খাচ্ছেন অজিত আগরকরর। যা খবর তাতে যশপ্রীত বুমবার, ওয়াশিংটন সুন্দর সহ একাধিক তারকার চোট।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। সেখান থেকে ফিরে বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব করছেন তিনি। কিন্তু চিকিত্সকরা জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না সুন্দর। দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। যা ভারতের কাছে বড় ধাক্কা। কারণ, শ্রীলঙ্কার পিচে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে। সেখানে ওয়াশিংটনের অভাব অনুভূত হবে। তবে সবচেয়ে বড় ধাক্কা যশপ্রীত বুমরাহ। হাঁটুতে সমস্যা থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচ খেলেননি তিনি। তাঁকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্রাম নিতে বলা হয়েছে। তারপর তারকা পেসার সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেবেন। বুমরাহ ছিটকে গেলে ভারতের বোলিং অনেকটাই দুর্বল হয়ে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া হর্ষিত রানা, নীতীশ রেড্ডিকে নিয়েও সংশয় রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ