Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চোখের সংক্রমণ ট্র্যাকোমা নির্মূল করল ভারত

দেশে একদা অন্ধত্বের অন্যতম কারণ চোখের সংক্রমণ ট্র্যাকোমা সম্পূর্ণ নির্মূল হল ভারত থেকে। সম্প্রতি জেনেভায় আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে ভারতকে সম্মানিত করল।

চোখের সংক্রমণ ট্র্যাকোমা নির্মূল করল ভারত
  • ৯ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে একদা অন্ধত্বের অন্যতম কারণ চোখের সংক্রমণ ট্র্যাকোমা সম্পূর্ণ নির্মূল হল ভারত থেকে। সম্প্রতি জেনেভায় আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে একথা জানিয়ে ভারতকে সম্মানিত করল। হু’র ডিরেক্টর জেনারেল ডাঃ তেদ্রস আধানম গ্যাব্রিয়েশাস কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তবের হাতে শংসাপত্র তুলে দেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই নিয়ে ভারত হল তৃতীয় দেশ যারা এই জনস্বাস্থ্য সমস্যাকে নির্মূল করতে পারল। এর আগে রয়েছে নেপাল এবং মায়ানমার। 

Advertisement

প্রসঙ্গত, ক্লামেডিয়া ট্রাকোমেটিস নামক এক ব্যাকটেরিয়ার জন্য এই সংক্রমণ ছড়াত। বাহক ছিল মাছি। পঞ্চাশ এবং ষাটের দশকের দেশে অন্ধত্বের অন্যতম কারণ ছিল ট্র্যাকোমা। অন্তত ৪-৫ শতাংশ মানুষ অন্ধ হয়ে যেতেন চোখের এই সংক্রমণের জন্য। অপারেশন, ওষুধ, মুখমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রভৃতি কারণে ধীরে ধীরে রোগের প্রকোপ কমে। চক্ষু চিকিৎসক ডাঃ হিমাদ্রি দত্ত বলেন, ‘পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ—প্রধানত এসব রাজ্যে ট্র্যাকোমা খুব বেশি হতো। পূর্ব ভারতের রাজ্যগুলিতে হতো কম। এটি নির্মূল হয়েছে, অত্যন্ত ভালো খবর।’

Advertisement
সম্পর্কিত সংবাদ