Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রথম টি২০-তে জিম্বাবোয়েকে হারাল ভারত, হাফসেঞ্চুরি সূর্যবংশীর

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি২০-তে ৭ উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। সূর্যবংশী ৫০ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। বিস্তারিত পড়ুন।

প্রথম টি২০-তে জিম্বাবোয়েকে হারাল ভারত, হাফসেঞ্চুরি সূর্যবংশীর
  • ২৩ জুলাই, ২০২৬ ১৯:৫১
Prefer us on Google

হারারে, ২৩ জুলাই: ৭ উইকেটে জিম্বাবোয়েকে হারাল টিম ইন্ডিয়া। আজ, বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবের স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও জিম্বাবোয়ে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবোয়ের দল। প্রথম বলেই আউট হয়ে যান বেনেট (০)। বেন কারেন ফেরেন ১০ রানে। মায়াঙ্কের বলে শিবমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডিয়ন (৬)। অধিনায়ক সিকান্দার রাজা ৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। রবির বলে তিলকের হাতে ক্যাচ দিয়ে আউট হন রিয়ান (২৬)। দলকে অক্সিজেন যোগানোর মরিয়া প্রয়াস করেন ওয়েসলি। শেষে ৩৪ বলে ৩৯ রান করে রানআউট হন তিনি। ০ রানে ইভান্স আউট হন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মারুমানি (২৭)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তোলে জিম্বাবোয়ে। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মায়াঙ্ক এবং প্রিন্স যাদব। ১টি করে উইকেট আসে শিবম দুবে এবং রবির ঝুলিতে। 

Advertisement

জবাবে ব্যাট করতে নামে ভারত। ৩ ওভারে মাত্র ১ রানের মাথায় আউট হন ওপেনার অভিষেক শর্মা। ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। মারেন ৪টি ছয় এবং ৪টি চার। রিচার্ডের বলে বেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। কিপার ঈশান কিষাণ ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ২৮ রানে ক্রিজে অপরাজিত থাকেন অধিনায়ক শ্রেয়স। অপর প্রান্তে তিলক বর্মা ৬ রানে নটআউট থাকেন। ১৩.২ ওভারে জয়ের জন্য ১২৬ রানে তুলে নেয় ভারত। জিম্বাবোয়ের হয়ে ব্লেসিং ২টি এবং ১টি উইকেট নেন রিচার্ড। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ