Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬৫ রানে জয়ী ভারত, ৬ উইকেট নিলেন সুথার

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬৫ রানে জয়ী ভারত। টেস্ট জয়ের জন্য লঙ্কা বাহিনীর প্রয়োজন ছিল ৩৭২ রান।

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬৫ রানে জয়ী ভারত, ৬ উইকেট নিলেন সুথার
  • ১৯ আগস্ট, ২০২৬ ১৪:১৩
Prefer us on Google

কলম্বো, ১৯ আগস্ট: প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬৫ রানে জয়ী ভারত। টেস্ট জয়ের জন্য লঙ্কা বাহিনীর প্রয়োজন ছিল ৩৭২ রান। কিন্তু আজ, বুধবার টেস্টের শেষ দিনে ৬ উইকেট ফেলে জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এই জয়ের নেপথ্যে রয়েছেন মানব সুথার। তাঁর ঘূর্ণিতেই কুপোকাত হয় ধনঞ্জয়দের টিম। দ্বিতীয় ইনিংসে তিনি একাই নেন ৬ উইকেট। ২টি উইকেট নেন কৃষ্ণা। ১টি করে উইকেট আসে সিরিজ এবং জাদেজার ঝুলিতে। টেস্টের শেষ দিনে মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন দিনুশা (৮৪)। অধিনায়ক ধনঞ্জয় করেন ৫৯ রান। এছাড়া কেশারা (২০), উদারা (১৬) এবং কিপার নিরোশান করেন ১০ রান। এছাড়া কেউই দুই অঙ্কের সংখ্যা পার করতে পারেননি। 

Advertisement

প্রথম ইনিংসে ভারত ৪৬২ রান তুলেছিল। সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাদিক্কাল (১৬৭)। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন কেএল রাহুল (৮২)। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দিনুশার সেঞ্চুরি এবং নিরোশানের ৮০-র সুবাদে কোনওরকমে ২৮৪ রান তুলতে সক্ষম হয় তাঁরা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার দুরন্ত বোলিংয়ের জেরে মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। জয়সূর্য ৩টি এবং ফেরান্দো ৪টি উইকেট নেন। চতুর্থ দিনের শেষে ৩৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু দিনের শেষে মাত্র ৮৪ রানে ৪ উইকেট হারায়। এরপর পঞ্চম তথা শেষ দিনে লঙ্কা বাহিনীর বাকি ৬ উইকেট ফেলে দেন ভারতীয় স্পিনাররা। ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কার টিম। ১৬৫ রানে জয়ী হয় ভারত। ম্যাচের সেরা হন দেবদূত পাদিক্কাল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ