Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বিভ্রান্তিকর নয়া মানচিত্র বরদাস্ত নয়, রাষ্ট্রসংঘে বার্তা ভারতের

রাষ্ট্রসংঘে নতুন বিশ্ব মানচিত্র সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। তবে সেই ম্যাপে দেশের সরকারি মানচিত্র মেনে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ফুটিয়ে তুলতে হবে।

বিভ্রান্তিকর নয়া মানচিত্র বরদাস্ত নয়, রাষ্ট্রসংঘে বার্তা ভারতের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাষ্ট্রসংঘে নতুন বিশ্ব মানচিত্র সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। তবে সেই ম্যাপে দেশের সরকারি মানচিত্র মেনে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ফুটিয়ে তুলতে হবে। কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র দিলে তা কখনই বরদাস্ত করা হবে না। রবিবার এবিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল নয়াদিল্লি। গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ‘ইকুয়াল আর্থ’ পদ্ধতিতে তৈরি মানচিত্র ব্যবহারের প্রস্তাবে সায় দিয়েছিল ভারত। ১৭১টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৬৪ জন পক্ষে ভোট দিয়েছিল। বিপক্ষে গিয়েছিল শুধুমাত্র আমেরিকা। সেই ভোটদানের দু’দিন পরেই মানচিত্র নিয়ে হুঁশিয়ারির বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁর কথায়, ‘ভারত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। জানানো হয়েছে যে মানচিত্রে বিভিন্ন অঞ্চলের চিত্রায়ণ যেন নীতি মেনে সমানভাবে করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ সহ ভারতের সার্বভৌম ভূখণ্ডকে দেশের সরকারি মানচিত্র মেনেই তুলে ধরতে হবে। বিভ্রান্তিকর চিত্রায়ণ মেনে নেওয়া হবে না। ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এবিষয়ে কোনো সমঝোতা করা হবে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ