Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ র‌্যাংকিংয়ে প্রথম দশে শ্রেয়স আয়ার

দুরন্ত শতরানের পুরস্কার। আইসিসি’র টি-২০ র‌্যাংকিংয়ে কেরিয়ারের সেরা সাত নম্বরে উঠে এলেন শ্রেয়স আয়ার।

টি-২০ র‌্যাংকিংয়ে প্রথম দশে শ্রেয়স আয়ার
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: দুরন্ত শতরানের পুরস্কার। আইসিসি’র টি-২০ র‌্যাংকিংয়ে কেরিয়ারের সেরা সাত নম্বরে উঠে এলেন শ্রেয়স আয়ার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরির সুবাদে ১৮ ধাপ উত্থান ঘটে তাঁর। তালিকায় প্রথম দু’টি স্থানে রয়েছেন দুই ভারতীয় ঈশান কিষান ও অভিষেক শর্মা। দশম স্থানে আছেন তিলক ভার্মা। ফলে প্রথম দশে এখন ভারতীয়র সংখ্যা মোট চারজন। টি-২০ বোলারদের র‌্যাংকিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল।

Advertisement

এদিকে, একদিনের র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল। ভারতের ওডিআই অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২৩ রানে অপরাজিত থাকেন। এর সুবাদে কেরিয়ারের সেরা ৮৪১ রেটিং পয়েন্টে পৌঁছেছেন গিল। বিরাট কোহলি দুই থেকে নেমেছেন তিন নম্বরে। সিরিজের শেষ ম্যাচে শতরানের সুবাদে তালিকায় দশ নম্বরে উঠে এসেছেন লোকেশ রাহুল।

Advertisement
সম্পর্কিত সংবাদ