Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিম্বাবোয়েকে ৭২ রানে হারাল ভারত, শেষ চারে উঠতে রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিততেই হবে সূর্যদের

রানে ফিরলেন অভিষেক। জয়ে ফিরল ভারত। ডু অর ডাই ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে কুড়ি কুড়ির শেষ চারে ওঠার লড়াইতে টিকে থাকল সূর্যরা

জিম্বাবোয়েকে ৭২ রানে হারাল ভারত, শেষ চারে উঠতে রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিততেই হবে সূর্যদের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০২
Prefer us on Google

চেন্নাই, ২৬ ফেব্রুয়ারি: রানে ফিরলেন অভিষেক। জয়ে ফিরল ভারত। ডু অর ডাই ম্যাচে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে কুড়ি কুড়ির শেষ চারে ওঠার লড়াইতে টিকে থাকলেন সূর্যরা। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায়, রবিবারের ইডেনের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ কার্যত নক আউটের রূপ নিল। 

Advertisement

এদিন প্রথমে ব্যাট করে ২৫৬ রান তোলে ভারত। চার উইকেট খুইয়ে। রান পেলেন প্রথম সারির সব ব্যাটারই। ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেললেন অভিষেক। ২৩ বলে ৫০ করেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে ৪৪ করেন তিলক। এছাড়াও সূর্যকুমার করেন ৩৩, ঈশান ৩৮। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ওপেনিংএ সঞ্জুর রান ২৪।      

ভারতের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তোলে জিম্বাবোয়ে। ব্রায়ান বেন্নেট অপরাজিত থাকেন ৯৭ রানে। ব্রায়ানকে সিকান্দার রাজা ৩৩ রান করে কিছুটা সহায়তা করলেও তা যথেষ্ট ছিল না ভারতের বিশাল রান টপকানোর জন্য। ব্রায়ন ও রাজা ছাড়া ওপেনিংএ মারুমানির ২০ রান ছাড়া জিম্বাবোয়ের কেউই সেভাবে ব্যাট হাতে চ্যালেঞ্জ জানাতে পারেননি এদিন। ভারতের হয়ে তিন উইকেট নেন আর্শদীপ। একটা করে উইকেট বরুন, অক্সর এবং শিবম দুবের।  

Advertisement
সম্পর্কিত সংবাদ