নয়াদিল্লি: নবম শতাব্দীর প্রামবানান মন্দির সংস্কারে উদ্যোগী হল ভারত ও ইন্দোনেশিয়া। জাভা দ্বীপের এই হিন্দু মন্দির দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য। মূলত ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে সেখানে। কম্বোডিয়ার আঙ্কোরভাটের পর এটিই দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। এবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এই সাইটের সংরক্ষণে তৎপর হল মোদি সরকার। ইন্দোনেশিয়ার সঙ্গে হাত মিলিয়ে সংস্কারের কাজ চলবে। জানা গিয়েছে, দীর্ঘদিন সংরক্ষণের কাজ না হওয়া মন্দিরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ২০০ মূর্তি কম-বেশি ক্ষতিগ্রস্ত। সেগুলিই রক্ষার কাজ শুরু করেছে দু’দেশের সরকার। ঐতিহাসিক পরিকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিজ্ঞানসম্মত তথ্য সংগ্রহ, পরিকাঠামো উন্নয়ন, নিকাশি ব্যবস্থা মেরামতিরও পরিকল্পনা রয়েছে।-ফাইল চিত্র



