Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

এলএসিতে পারস্পরিক সাহায্যে জোর ভারত-চীনের

প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পরিস্থিতি পর্যালোচনা করল ভারত ও চীন। সীমান্ত নির্ধারণ, ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এলএসিতে পারস্পরিক সাহায্যে জোর ভারত-চীনের
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পরিস্থিতি পর্যালোচনা করল ভারত ও চীন। সীমান্ত নির্ধারণ, ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে সীমান্ত সংক্রান্ত বৈঠকে বসেছিল দুই দেশ। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। দু’পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

Advertisement

এদিকে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে সামরিক চুক্তি হয়েছে, তার গতিপ্রকৃতির উপর ভারত নজর রাখছে বলে এদিন বিদেশ মন্ত্রক জানিয়েছে। সম্প্রতি সৌদিতে বৈঠকে বসেছিলেন সেদেশের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই এই ত্রিপাক্ষিক সামরিক চুক্তি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ