Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৭৬ রানে অলআউট ভারত, ইংল্যান্ড জয়ী ১২৫ রানে

১০০-র গণ্ডিও পেরোতে পারল না ভারতীয় দল। অলআউট হল ৭৬ রানে। তৃতীয় টি২০ ম্যাচে ১২৫ রানে জয়ী ইংল্যান্ড টিম।

৭৬ রানে অলআউট ভারত, ইংল্যান্ড জয়ী ১২৫ রানে
  • ৮ জুলাই, ২০২৬ ০১:১৫
Prefer us on Google

নটিংহ্যাম, ৭ জুলাই: ১০০-র গণ্ডিও পেরোতে পারল না ভারতীয় দল। অলআউট হল ৭৬ রানে। তৃতীয় টি২০ ম্যাচে ১২৫ রানে জয়ী ইংল্যান্ড টিম। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। আজ, মঙ্গলবার ট্রেন্ট ব্রিজের নটিংহ্যামের স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড ক্রিকেট টিম। সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ডের টিম। ৫.১ ওভারে ৩৬ রানে আউট হন কিপার বাটলার। ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক। এরপর বেথেল (১৩) এবং টম (০) রানে আউট হন। ঝোড়ো ব্যাটিং করেন ওপেনার ফিলিপ সল্ট। ৪৪ বলে করেন ৭০ রান। মারেন ৩টি ছয় এবং ৭টি চার। ১৪ রানের মাথায় রান আউট হন উইল জ্যাকস। জোফ্রা আর্চারও ৫ রান করে রানআউট হন। ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন স্যাম কারেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে টিম ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি উইকেট নেন অর্শ্বদীপ সিং। ১টি করে উইকেট আসে হর্ষিত, প্রিন্স এবং শিবমের ঝুলিতে। 

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ১.৫ ওভারে ১০ রান করে আউট হন ওপেনার অভিষেক। আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যবংশী (১৩)। কিপার ঈশান ১৩ রানে আউট হন। অধিনায়ক শ্রেয়স প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৫ রান করে। ১০ রানের মাথায় অক্ষর প্যাটেল আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে আউট হন। দলের রান তখন ৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫২ রান। জ্যাকসের বলে বাটলার স্টাম্প করায় আউট হন তিলক বর্মা (৩)। শিবম (২), অর্শ্বদীপ (৪), হর্ষিত (৯) রানে আউট হন। শেষে আদিলের বলে বোল্ড হন বরুণ চক্রবর্তী (৫)। ১১.৪ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ইংল্যান্ড জয়ী হয় ১২৫ রানে। ৪ উইকেট নেন জশ এবং ৩ উইকেট নেন আর্চার। ২টি উইকেট নেন আদিল। ১টি উইকেট আসে উইল জ্যাকসের ঝুলিতে। ম্যাচের সেরা হন জোফ্রা আর্চার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ