Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শুল্ক কমাতে রাজি ভারত, দাবি ট্রাম্পের

অবশেষে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। শুক্রবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত আমাদের উপর বিপুল পরিমাণ শুল্ক চাপায়।

শুল্ক কমাতে রাজি ভারত, দাবি ট্রাম্পের
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অবশেষে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। শুক্রবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারত আমাদের উপর বিপুল পরিমাণ শুল্ক চাপায়। ওখানে কিছু বিক্রি করা যায় না। তবে ওরা অবশেষে শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ, কেউ ওদের কাজকে সামনে নিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে আমাদের ছিঁড়ে খেয়েছে একাধিক দেশ। প্রথমবার ক্ষমতায় এসে এটা বন্ধ করেছিলাম। এবারও সেটাই করব।’ ক্ষমতায় আসার পর থেকেই পাল্টা শুল্ক চাপানোর নীতি অবলম্বন করেছে দ্বিতীয় ট্রাম্প সরকার। আমেরিকাকে পাল্টা চাপ দিতে একই পথে হেটেছে কানাডা, চীন ও মেক্সিকো। যদিও ভারত এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছে। এবিষয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে শীঘ্রই আলোচনায় বসবে দু’দেশের সরকার।’ যদিও শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের  দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি বিদেশ মন্ত্রক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ