Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা দিবস: স্কুলে ১৫ দিন ধরে কর্মসূচি, বিভিন্ন প্রতিযোগিতা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুলগুলিতে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশ দিল রাজ্যের সমগ্র শিক্ষা মিশন।

স্বাধীনতা দিবস: স্কুলে ১৫ দিন ধরে কর্মসূচি, বিভিন্ন প্রতিযোগিতা
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুলগুলিতে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশ দিল রাজ্যের সমগ্র শিক্ষা মিশন। জেলা শিক্ষা আধিকারিকদের মিশন নির্দেশ দিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট প্রবন্ধ, আঁকা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ৫০০-৬০০ শব্দের প্রবন্ধের থিম হবে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনে এআইয়ের ভূমিকা। আঁকা প্রতিযোগিতার থিম ভারত ১৯৪৭ বনাম ভারত ২০৪৭। কুইজ হবে ভারতের সংবিধান, ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের অবদান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় আধুনিক ভারতের সাফল্য, পরমাণু প্রযুক্তিতে ভারতের সাফল্যগাথা প্রভৃতি। প্রবন্ধ, আঁকা এবং কুইজ—প্রতিটি ক্ষেত্র থেকে তিনজন করে পড়ুয়া ১৫ হাজার টাকা পুরস্কার পাবে। প্রথম ২০০ জন পড়ুয়া নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ