নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তের পর টেন্ডার বা দরপত্রে জটিলতার জেরে বরাদ্দ বৃদ্ধিতে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই স্থগিতাদেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

তৃণমূল সরকারের আমলে হাসপাতালগুলিতে দিনে তিন বেলার খাবারের জন্য রোগীপিছু বরাদ্দ ছিল ৫৬ টাকা ৬৪ পয়সা। এই খরচ বৃদ্ধি করে রোগীপিছু ১১০ টাকা করার পরিকল্পনা করেছে নতুন সরকার। সেই মত হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহের বিষয়ে গত ২৩ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশিত দরপত্রের উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর বেঞ্চ মামলাটির শুনানির পর সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ খারিজ করে দিয়েছে।
রোগীর খাবারের জন্য রাজ্যর ডাকা টেন্ডারকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল ‘রূপা এন্টারপ্রাইজ়েস’ নামে একটি সংস্থা। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি রাওয়ের বেঞ্চ দরপত্রের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। ডিভিশন বেঞ্চে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এবং আদিত্য মণ্ডল।