Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি

ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সোমবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে।

ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সোমবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছরের মার্চের তুলনায় ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ২ হাজার ৬৩০ কোটি ডলার বেড়েছে। বর্তমাণে এই ঋণের পরিমাণ ৭৬ হাজার ২৮০ কোটি ডলার। এছাড়া জিডিপির অনুপাতে বৈদেশিক ঋণের হারও গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চের শেষে ১৯.৮ শতাংশ থেকে বেড়ে ২০.৮ শতাংশ হয়েছে। তবে যেহেতু ডলারের দাম বেড়ছে, তাই বৈদেশিক ঋণের পরিমাণ খাতায় কলমে ২ হাজার ৪৬০ কোটি ডলার কম। এই প্রভাব বাদ দিলে প্রকৃত বৈদেশিক ঋণ বৃদ্ধির পরিমাণ বেড়ে হত ৫ হাজার ১০০ কোটি ডলার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ