Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সুপারস্পেশালিটি চার্ণক লোহিয়া হাসপাতালের উদ্বোধন

নবরূপে প্রকাশ্যে এল বেসরকারি হেরিটেজ সুপার স্পেশালিটি হাসপাতাল, চার্ণক লোহিয়া। কলকাতার প্রাচীনতম হাসপাতালের অন্যতম ছিল লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল।

সুপারস্পেশালিটি চার্ণক লোহিয়া হাসপাতালের উদ্বোধন
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নবরূপে প্রকাশ্যে এল বেসরকারি হেরিটেজ সুপার স্পেশালিটি হাসপাতাল, চার্নক লোহিয়া। কলকাতার প্রাচীনতম হাসপাতালের অন্যতম ছিল লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল। গিরিশ পার্ক মেট্রোর কাছে অবস্থিত এই হাসপাতালের বয়স হয়েছিল প্রায় ২০০ বছর। তারপর এক দশক আগেই বন্ধ হয়ে যায় এই হাসপাতাল। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ার এলাকার মানুষরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। সম্প্রতি সেই হাসপাতালের ভার নিয়েছে চার্ণক হাসপাতাল। ২০০ বছরের পুরনো গ্রেড ১ ভবনের আমূল সংস্কার করে ২৫০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। নতুন চেহারার হেরিটেজ হাসপাতালটির উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী-শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন চার্ণক হাসপাতালের এমডি প্রশান্ত শর্মা, সাংসদ দোলা সেন, বিধায়ক বিবেক গুপ্তা ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। সকল প্রকার আধুনিক সুবিধা এই হাসপাতালে মিলবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। স্বাস্থ্যসাথী কার্ডও গ্রহণ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ