Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘কল্কি’র সিক্যুয়েলে

‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে যোগ দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়িকাকে।

‘কল্কি’র সিক্যুয়েলে
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে যোগ দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়িকাকে। কোন চরিত্র তা অবশ্য এখনও খোলসা করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে হায়দরাবাদে নিজের অংশের শ্যুটিং সেরে ফেলেছেন আলিয়া। প্রভাস অভিনীত ‘কল্কি: ২৮৯৮’ ছবিতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তবে আট ঘণ্টা কাজের দাবিতে সরব হওয়ায় দীপিকাকে বাদ দেওয়া হয় ছবি থেকে। আলিয়া ছবিতে যোগ দেওয়ার খবরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। জল্পনার অবসান ঘটবে ছবির আনুষ্ঠানিক ঘোষণার পরেই।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ