Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

রহস্যের উত্তরের খোঁজে

১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কি সত্যিই মৃত্যু হয়েছিল? নাকি তিনি অন্তর্হিত হয়েছিলেন? এই প্রশ্নই ঘুরপাক খায় ভারতবাসীর মনে। তারই জবাব খোঁজার চেষ্টা করেছে তথ্যচিত্র ‘হিস স্টোরি’।

রহস্যের উত্তরের খোঁজে
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কি সত্যিই মৃত্যু হয়েছিল? নাকি তিনি অন্তর্হিত হয়েছিলেন? এই প্রশ্নই ঘুরপাক খায় ভারতবাসীর মনে। তারই জবাব খোঁজার চেষ্টা করেছে তথ্যচিত্র ‘হিস স্টোরি’। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, সরকারি নথি, বিরল আর্কাইভাল তথ্য ও দীর্ঘ আট বছরের অনুসন্ধানের ভিত্তিতে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। ভারতের সবচেয়ে বড়ো অমীমাংসিত রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করেছেন পেশায় চিকিৎসক, পরিচালক ডাঃ শিবাজী গুপ্ত। তথ্যচিত্রে উঠে এসেছে গুমনামী বাবার কথাও। এই ডকু ফিচারের ইউএসপি হল গুমনামী বাবার সহচর রাজকুমার শুক্লর উপস্থিতি। রয়েছে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বয়ান, একাধিক সাংবাদিকের স্মৃতিচারণ। একই সঙ্গে নেতাজির কম আলোচিত আধ্যাত্মিক জীবন, আজাদ হিন্দ ফৌজ ও স্বাধীনতার ইতিহাসের একাধিক অধ্যায় উঠে এসেছে। ডকু ফিচারে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, সুমিতা বন্দ্যোপাধ্যায়, সৃজিৎ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চৌধুরী, সত্যজিৎ গুপ্ত সহ আরও অনেকে। এই তথ্যচিত্রের বিশেষ স্ক্রিনিং আয়োজন করা হয়েছে আগামী ৪ জুলাই, নন্দন প্রেক্ষাগৃহে।  

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ